Logo
শিরোনাম

বিমানবন্দর এলাকায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

প্রকাশিত:সোমবার ১৮ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী একটি বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে আজমেরি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি ফরমান আলী জানান, ঘাতক বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরও খবর