Logo
শিরোনাম

বিজয়নগরে ট্রাক-ট্রলির সংঘর্ষে নিহত ২

প্রকাশিত:বুধবার ২৭ জুলাই ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১৩৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের সঙ্গে ট্রলির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।বুধবার (২৭ জুলাই) ঢাকা-সিলেট মহাসড়কের শশই এলাকায় এ দুর্ঘটনার ঘটে।

নিহতরা হলেন, জেলা শহরের পূর্ব মেড্ডা এলাকার মৃত সুজাত আলীর ছেলে মিজানুর রহমান (৬০) ও চাঁদপুর জেলা সদরের জাফরাবাদ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মহিম উদ্দিন (৩৯)।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখেন্দ্র বসু জানান, সকালে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ারট্রলির সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হন। কোনো অভিযোগ না থাকায় নিহতের স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।


আরও খবর