Logo
শিরোনাম

বিএনপি রাস্তায় সমাবেশের অনুমতি পাবে না: ডিএমপি কমিশনার

প্রকাশিত:সোমবার ০৫ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৪৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিএনপিকে রাজধানীর রাস্তায় সমাবেশ করতে অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সোমবার (৫ ডিসেম্বর) বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশের স্থান নির্ধারণ সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, বিএনপি মাঠ ছাড়া রাস্তা-ঘাটে সমাবেশ করার অনুমতি পাবে না। তবে সমাবেশের জন্য বিএনপি এখনও সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া অন্য কোনো স্থানের নাম প্রস্তাব করেনি।

এর আগে, রোববার বিকেলে ডিএমপি কমিশনারের সঙ্গে সমাবেশের স্থল নির্ধারণ করার বিষয়ে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল।

নিউজ ট্যাগ: ডিএমপি বিএনপি

আরও খবর