Logo
শিরোনাম

বিএনপি ও যুবলীগের সমাবেশ ঘিরে নওগাঁ শহরে ১৪৪ ধারা জারি

প্রকাশিত:সোমবার ২৭ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৭৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

একই স্থানে বিএনপি ও যুবলীগের সমাবেশ ঘিরে নওগাঁয় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সোমবার প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সোমবার নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কে, এম, এ, মামুন খান চিশতী বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ ডিসেম্বর স্থানীয় নওযোয়ান মাঠে সমাবেশ আহ্বান করে নওগাঁ বিএনপি। প্রশাসনের কাছে যা লিখিতভাবে জানানো হয়। কিন্তু এরইমধ্যে একই মাঠে জেলা যুবলীগও একটি কর্মসূচি ঘোষণা করে।

এরই পরিপ্রেক্ষিতে আজ সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ২৯ ডিসেম্বর বিকেল ৩টা পর্যন্ত নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এদিকে এমন সিদ্ধান্তের পর পূর্বনির্ধারিত কর্মসূচি অন্যত্র করবে জানিয়েছে জেলা বিএনপি। যদিও স্থান ও সময় এখনও ঘোষণা করেনি দলটি।

পূর্বনির্ধারিত কর্মসূচি অন্যত্র করবে বলে জেলা কার্যালয়ে দুপুর ১২টার দিকে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় দলটির জেলা আহ্বায়ক হাফিজুর রহমান।


আরও খবর