
টলিউড অভিনেত্রী বিদিশা দে মজুমদারের রহস্যজনক মৃত্যুর পর বেরিয়ে এসেছে অজানা কিছু তথ্য। জানা গেছে তার প্রেমিকের নাম। ভালোবাসার মানুষ অভিনব বেরার সঙ্গে সম্পর্কের গভীরতা নিয়েও সন্দেহ পোষণ করছেন অনেকে। এবার মৃত এই মডেলকে ঘিরে জন্ম নিয়েছে আরও একটি গুঞ্জন।
বিদিশা কি সমকামী ছিলেন— এমন প্রশ্ন উঁকি দিচ্ছে সবার মাথায়। প্রশ্নটি জন্ম নিয়েছে মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রকাশ করা একটি ছবি থেকে। সেখানে এক বান্ধবীর সঙ্গে দেখা গেছে তাকে। দুজনেই ছিলেন অর্ধনগ্ন। বিদিশা ওই বান্ধবীকে উদ্দেশ্য করে ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি বউ।’
এ ব্যাপারে ভারতীয় সংবাদমাধ্যমকে বিদিশার এক বন্ধু বলেন, ‘এর আগেও বিষয়টি নিয়ে আলোচনা হত। বিদিশা সবার সামনেই ওকে বউ বলে সম্বোধন করতেন। প্রথমে ব্যাপারটা সবাইকে অবাক করলেও পরে তা নিছক তামাশায় পরিণত হয়। অনেক পোস্টে ওই বান্ধবীও বিদিশাকে বর বলে সম্বোধন করতেন। আমি শুনেছি, ওরা খুব ভালো বন্ধু ছিলেন।’ তবে এ বিষয়ে বিদিশারবউ সম্বোধন করা সেই বান্ধবী কোনো মন্তব্য করতে রাজি হননি। তার এক ঘনিষ্ঠজন জানিয়েছেন, দুজনের মধ্যে বেশ গভীর বন্ধুত্ব ছিল। বিদিশার মৃত্যুতে তিনি খুব ভেঙে পড়েছেন।
আরও জানা যায়, বিদিশার সঙ্গে ফ্রেমবন্দী তরুণী তার ওই ঘনিষ্ঠজনকে বলেছিলেন, ‘ও আমাকে প্রায়ই বলত, ‘তুমি খুব সুন্দর। আমি পুরুষ হলে তোমাকেই বিয়ে করতাম।’ ও ভীষণ ভালোবাসত আমাকে। এমনকি ফটোশ্যুটের প্রয়োজনে সিঁদুর পরার সময়ও বিদিশা তাকে সিঁদুর পরাতে ছুটে আসতেন বলে জানান মৃত বিদিশার বান্ধবীর ওই ঘনিষ্ঠজন।

