
শক্তিশালী টর্নেডোর
আঘাতে বিপর্যস্ত আমেরিকার কেন্টাকি অঙ্গরাজ্যে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে যেতে পারে
বলে রাজ্যের গভর্নর আ্যন্ডি বেশির জানিয়েছেন। টর্নেডোতে নিখোঁজ লোকদের জীবিত উদ্ধারের
সম্ভাবনা ক্ষীণ হয়ে আসার পরিপ্রেক্ষিতে তিনি এই আশংকা ব্যক্ত করেন। খুব সম্প্রতি এমন
টর্নেডোর মধ্যে জলবায়ু নিয়ে আশঙ্কাজনক খবর শোনালো মার্কিন ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট
এজেন্সি।
এজেন্সির পরিচালক
ডিন ক্রিসওয়েল বলেছেন, যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তাতে আগামী দিনে আরও ভয়ঙ্কর ঝড়ের
আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রে ছয়টি রাজ্যে বিশাল টর্নেডো হওয়ার পর মার্কিন জরুরি ব্যবস্থাপনার
এই শীর্ষ কর্মকর্তা জানান, এটাই হবে আমাদের নিউ নর্মাল(নতুন স্বাভাবিক)। সামনের দিনগুলোতে
আমরা আরও ভয়ঙ্কর ঝড়ের সাক্ষী হব, সে হারিকেনই হোক বা টর্নেডো, হতে পারে ভয়ঙ্কর দাবানলও।
কীভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে, সেই পথ ভাবতে হবে আমাদের।
সারা বিশ্বের আবহাওয়াবিদরা বারবার সতর্ক করে জানাচ্ছেন আগামীর জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা নিয়ে। তাদের ভাষ্য, জলবায়ু পরিবর্তন অব্যাহত থাকলে সারা বিশ্বের আবহাওয়া আরও চরম আকার ধারণ করবে। কিন্তু এই চেহারা যে কতটা ভয়ঙ্কর তার উদাহরণ পাওয়া গেল যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে। গত শুক্রবার মধ্যরাতে পরপর একাধিক টর্নেডো আছড়ে পড়ে সেখানে। প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে ৪০০ কিমি বেগে টর্নেডো হয়েছে।

