Logo
শিরোনাম

বগুড়ায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ১২ জুলাই ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২৩৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার ভাটরা ইউনিয়নের মীর্জাপুর গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত যুবকের নাম বিপ্লব হোসেন (১৯)। তিনি ওই গ্রামের বেলাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল রোববার সন্ধ্যায় মীর্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিপ্লব ও তার বন্ধুরা গাঁজা সেবন করে। এ নিয়ে তাদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এই ঘটনা জানাজানি হলে রাতে বিপ্লবকে তার পরিবারের লোকজন শাসন করে। সেই অভিমানে রাতে বিপ্লব তার শয়নকক্ষে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে বলে পরিবার দাবি করে। সকালে পরিবারের লোকজন তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়।

নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে থানায় মামলা হয়েছে।  


আরও খবর

তালাবদ্ধ ঘরে আগুনে প্রাণ গেলো ২ ভাইয়ের

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

টয়লেটের কুপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩