Logo
শিরোনাম

বগুড়ায় ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৫

প্রকাশিত:রবিবার ১০ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন। হতাহত সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কারো নাম-পরিচয় জানা যায়নি। শনিবার রাত ৯টার দিকে উপজেলার খোট্টাপাড়া তিনপুকুর নামক স্থানে মাদলা-বাগবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বগুড়ার কাহালু উপজেলার মহিষমারা গ্রামের মৃত মনসের আলী শেখের ছেলে নুরুল ইসলাম শেখ (৪৫) ও নন্দীগ্রাম উপজেলার বিজরুল গ্রামের আবদুল খালেকের ছেলে কালিশ পুনাইল ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাফাজ্জল হোসেন বুলবুল (৪২)।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাজাহানপুর থানার এসআই শামীম হাসান জানান, অটোরিকশাটি গাবতলী উপজেলার বাগবাড়ীর দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা খালি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশার চালকসহ সাত যাত্রী আহত হন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এক নারী মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর এক পুরুষ মারা যান। তবে এখন পর্যন্ত কারো নাম-পরিচয় পাওয়া যায়নি।


আরও খবর

তালাবদ্ধ ঘরে আগুনে প্রাণ গেলো ২ ভাইয়ের

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

টয়লেটের কুপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩