Logo
শিরোনাম

বগুড়ায় সহকর্মীর ছুরিকাঘাতে যুবকের খুন

প্রকাশিত:মঙ্গলবার ০১ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২০৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা আব্দুর মতিন সরকারের ব্যক্তিগত কর্মচারী আনোয়ার হোসেন (২৪) অপর সহকর্মীর ছুরিকাঘাতে খুন হয়েছে। সোমবার ভোর ৫টার দিকে শহরের চকসূত্রাপুর চামড়া গুদামলেন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন ওই এলাকার মৃত ছহির উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত সুজন পলাতক রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা।

সেলিম রেজা জানান, আনোয়ার আর সুজন দুই বন্ধু স্থানীয় পৌর কাউন্সিলর মতিন সরকারের সাথে কাজ করতো। কয়েক মাস আগে আধিপত্য নিয়ে আনোয়ার সুজনকে চড় থাপ্পড় দেয়। এ ঘটনার পর থেকেই তাদের মধ্যে বিরোধ শুরু হয়। পরে সোমবার ভোর ৫টার দিকে তাদের মধ্যে আবারো কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সুজন আনোয়ারের পেটে ছুরিকাঘাত করে। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৬টার দিকে তিনি মারা যান।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, ঘটনার পরপরই সুজন এলাকা থেকে পালিয়ে যায়। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিকেলে লাশ ময়না তদন্ত শেষে দাফন করা হয়েছে।


আরও খবর

তালাবদ্ধ ঘরে আগুনে প্রাণ গেলো ২ ভাইয়ের

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

টয়লেটের কুপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩