Logo
শিরোনাম

বগুড়ায় পুকুরে মিললো ১৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি

প্রকাশিত:রবিবার ১৫ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৯৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়ার শাজাহানপুরে ১৫ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ মে) সকালে উপজেলার আশেকপুর ইউনিয়নের জোড়া তালপুকুর এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই এলাকার আব্দুল করিম নামের এক ব্যক্তির পুকুরের সংস্কার কাজ চলছে। বৃষ্টির কারণে কাজ বন্ধ হয়ে যায়। শনিবার ওই পুকুরে গোসল করতে নামে কয়েকজন কিশোর। এক পর্যায়ে এক কিশোরের পায়ে মূর্তিটি লাগলে তারা সেটি উদ্ধার করে। পরে জানাজানি হলে পুলিশ মূর্তিটি উদ্ধার করে।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হাসান জানান, ১৬ ইঞ্চি দৈর্ঘ্য ও ৮ ইঞ্চি প্রস্থের মূর্তিটির ওজন প্রায় ১৫ কেজি।


আরও খবর

তালাবদ্ধ ঘরে আগুনে প্রাণ গেলো ২ ভাইয়ের

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

টয়লেটের কুপ থেকে শিশুর মরদেহ উদ্ধার

বুধবার ১৫ ফেব্রুয়ারি ২০২৩