Logo
শিরোনাম

বেসরকারি পর্যায়ে চাল আমদানিতে এলসি খোলার সময় বাড়লো

প্রকাশিত:শনিবার ২৩ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বেসরকারি পর্যায়ে চাল আমদানির জন্য এলসি খোলার সময়সীমা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এই আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ১০ জানুয়ারি। শনিবার (২৩ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সর্বোচ্চ ৫ শতাংশ ভাঙা দানাবিশিষ্ট বাসমতি নয় এমন সেদ্ধ চাল শর্তসাপেক্ষে আমদানির জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে খাদ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে।

চাল আমদানির শর্তে বলা হয়েছে, বরাদ্দপত্র ইস্যুর সাত দিনের মধ্যে ঋণপত্র (এলসি) খুলতে হবে। এ সংক্রান্ত তথ্য খাদ্য মন্ত্রণালয়কে তাৎক্ষণিকভাবে ই-মেইলে জানাতে হবে। ব্যবসায়ীদের মধ্যে যারা ১ থেকে ৫ হাজার টন বরাদ্দ পেয়েছেন, তাদের এলসি খোলার ১০ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ২০ দিনের মধ্যে বাকি চাল বাজারজাত করতে হবে।

এছাড়া যেসব প্রতিষ্ঠান ৫ হাজার ১ টন থেকে ২০ হাজার টন বরাদ্দ পেয়েছে তাদের এলসি খোলার ১৫ দিনের মধ্যে ৫০ শতাংশ এবং ৩০ দিনের মধ্যে বাকি ৫০ শতাংশ চাল এনে বাজারজাত করতে হবে বলে শর্ত দিয়েছে খাদ্য মন্ত্রণালয়।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪