Logo
শিরোনাম

বেনজেমাই চ্যাম্পিয়নস লিগের সেরা

প্রকাশিত:বুধবার ০১ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১২৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কয়েকদিন আগেই শেষ হয়েছে চ্যাম্পিয়নস লিগ। লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। দলটিকে ইউরোপ সেরার ট্রফি জেতাতে শুরু থেকেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন করিম বেনজেমা। তার স্বীকৃতি এ তারকা পেলেন মঙ্গলবার। ২০২১-২২ আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

এবার নিয়ে চ্যাম্পিয়নস লিগের ট্রফি বেনজেমা ছুঁলেন ৫ বার। ১২ ম্যাচে ১৫ গোল করে তিনি ছিলেন আসরের সর্বোচ্চ গোলদাতা। এর মধ্যে দুটি হ্যাটট্রিকসহ ১০টি গোল নকআউট পর্বে। এবার লা লিগারও সর্বোচ্চ গোলদাতা ফরাসি ফরোয়ার্ড এই বছর ব্যালন ডি’অর জয়ের সবচেয়ে বড় দাবিদার।   

বেনজেমার সতীর্থ, ফাইনালের একমাত্র গোলদাতা ভিনিসিউস জুনিয়র মৌসুমের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

নিউজ ট্যাগ: বেনজেমা

আরও খবর