Logo
শিরোনাম

বেনাপোলে জুতার মধ্যে মিললো ১০টি স্বর্ণের বার

প্রকাশিত:সোমবার ১৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৫২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতে পাচারের সময় যশোরের বেনাপোল রেল স্টেশন থেকে ১০টি স্বর্ণের বার (এক কেজি ১৬৫ গ্রাম)সহ অনিক কুমার বিশ্বাস (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৭ অক্টোবর) দুপুরে বেনাপোলের রেলস্টেশন এলাকা থেকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। সে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানার বিক্রমপুর নীমতলা গ্রামের মৃত বিমলেন্দু বিশ্বাসের ছেলে।

বিজিবি জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে একটি স্বর্ণের চালান ভারতে পাচারের জন্য আনা হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহল দল ওই ট্রেনে অভিযান চালায়। এসময়ে পাচারকারী অনিককে আটক করে বেনাপোল ক্যাম্পে নিয়ে আসা হয়।

পরে তার পায়ের জুতার মধ্যে তল্লাশি চালিয়ে ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন এক কেজি ১৬৫ গ্রাম। জব্দকৃত স্বর্ণের মূল্য ৯৩ লাখ ২০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, আটককৃতকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 


আরও খবর