Logo
শিরোনাম

বেনাপোল দিয়ে আজ ভারতে গেল ১৮৬ মে. টন ইলিশ

প্রকাশিত:রবিবার ২৬ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৩০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বেনাপোল বন্দর দিয়ে আজ শনিবার সন্ধ্যায় ১৮৬ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। এ নিয়ে ৩ দিনে ভারতে রপ্তানি হলো মোট ৪৯৮ মে. টন ইলিশ।

এর আগে, গত বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মোট ১০৩ মে. টন ও বৃহস্পতিবার ২০৯ মে. টন ইলিশ ভারতে রপ্তানি হয়।

বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান এ সব তথ্য নিশ্চিত করে জানান, দুর্গাপূজা উপলক্ষে এ বছর ভারতে ৪ হাজার ৬০০ মে. টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার ধরা হয়েছে।

ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এসব চালান রপ্তানি করা হচ্ছে বলে জানান তিনি।

শার্শা উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান জানান, এ বছর ৪০ মে. টন করে ১১৫টি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৬০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ২০ সেপ্টেম্বর ৫২টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৮০ মেট্রিক টন ও ২৩ সেপ্টেম্বর ৬৩টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৫২০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়া হয়।

আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ রপ্তানির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪