Logo
শিরোনাম

বেগুনের উপকারিতা ও পুষ্ঠিগুণ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ মার্চ ২০২২ | হালনাগাদ:সোমবার ১৭ জুলাই ২০২৩ | ১৪১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বেগুনের উপকারিতা ও পুষ্ঠিগুণ প্রচুর। অনেকের ধারণা বেগুনের কোন গুণ নেই। এই কথার কোন ভিত্তি নেই কারণ বেগুনের পুষ্ঠিগুণ রয়েছে অনেক। আমাদের খুব পরিচিত একটি সবজি বেগুন। প্রতিদিনের রান্নায় আমরা বিভিন্ন ভাবে বেগুন ব্যবহার করি। ভত্তা ভাজি রান্না তে বেগুন প্রচুর ব্যযহার হয়।আমদের দেশে এই সবজিটি সারা বছর পাওয়া যায়। প্রায় সব অঞ্চলে বেগুন উৎপন্ন হয়। বেগুন আমদের শরীরে বিভিন্ন উপকার করে। আমাদের উচ্চ রক্তচাপ,ডায়াবেটিস, হার্টের সমস্যার মতো একাধিক শারীরিক সমস্যার সমাধানে বেগুনের উপকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ

বেগুনের গুণাগুণ:

বেগুন সবার কাছে অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। সহজলভ্য ও সারা বছরই মেলে এটি।তাহলে চলুন জেনে নেই বেগুনের গুনাগুন।

> খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে:

মনে রাখবেন আপনার শরীরের খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানোর শক্তি আছে বেগুনের মধ্যেই। অবশ্য তেলে ভাঁজা বেগুন থেকে আপনি খুব বেশি উপকৃত হতে পারবেন না। ৪০০ ডিগ্রী তাপে বেগুনকে বেক করলে এর পুষ্টিগুণ বজায় থাকে না এবং সুগন্ধও পাওয়া যায় না। সুতরাং ভাজা বাদে রান্না বেগুন খাওয়া উচিত।

> মস্তিষ্কের উন্নতি ঘটাতে:

বেগুনের ফাইটোনিউট্রিয়েন্ট জ্ঞানীয় দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং সর্বদা মানসিক স্বাস্থ্যের জন্যই উপকারী। ফ্রি র‍্যাডিকেলের বিরুদ্ধে যুদ্ধ করা ছাড়াও এই উপাদানটি মস্তিষ্ককে রোগ ও টক্সিন থেকে মুক্ত থাকতেও সহায়ক এবং মস্তিষ্কে রক্ত প্রবাহ বৃদ্ধি করতে সাহায্য করে। মস্তিষ্কে বেশি রক্ত প্রবাহিত হলে অক্সিজেনও বেশি পৌঁছে দিতে থাকে। যার ফলে স্মৃতি শক্তি ও বিশ্লেষণ মূলক চিন্তার উন্নতি ঘটে।

> হজম শক্তি বৃদ্ধি করতে:

হজম শক্তির ক্ষেত্রে বেগুন অনেক সহায়ক একটি সবজি। কারন ফাইবারে সমৃদ্ধ বেগুন প্ররিপাক প্রক্রিয়ার জন্য উপকারী। এর ফাইবার শরীরের খাদ্য প্রক্রিয়াজাৎকরণে সাহায্য করে এবং পাকস্থলীতে পরিপাক রসের উৎপাদন বৃদ্ধি করার মাধ্যমে পুষ্টি উপাদান শোষণে সাহায্য করে থাকে।

> ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে:

বেগুনে উচ্চ মাত্রার ফাইবার ও কম দ্রবণীয় কার্বোহাইড্রেট থাকে বলে রক্তের গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রার সমস্যা আছে যাদের তাদের জন্য উপকারী খাবার। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আপনার খাদ্যতালিকায় রাখতে হবে বেগুন।

> রক্ত বাড়াতে সাহায্য করতে: 

বেগুনে আয়রনও রয়েছে অনেক মাত্রায়, যা রক্ত বাড়াতে সাহায্য করে। তাই রক্তশূন্যতার রোগীরাও খেতে পারে এই সবজি। এতে চিনির পরিমাণ খুবই সামান্য। তা।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩