Logo
শিরোনাম

বেগমগঞ্জে ট্রাক্টর চাপা পড়ে হেলপারের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ১৩ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে ইটের ট্রাক্টর উল্টে চাপা পড়ে এক হেলপার মৃত্যু হয়েছে। নিহত ট্রাক হেলপার মো.পারভেজ (২৭), উপজেলার ১৬নং কাদিরপুর ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুর গ্রামের শাহ আলম চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে ইট নিয়ে একটি ট্রাক্টর চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার শাহ আলম চেয়ারম্যানের বাড়ির দরজায় উল্টে গেলে ওই ট্রাক্টরে থাকা হেলপার পারভেজ ট্রাক্টের নিছে চাপা পড়ে ঘটনাস্থইে মারা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

বেগমগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কারুজ্জামান সিকাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩