Logo
শিরোনাম

বদলগাছীতে অর্ধগলিত ভিক্ষুকের মরদেহ উদ্ধার!

প্রকাশিত:রবিবার ১৪ আগস্ট ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২৮৬০জন দেখেছেন
Image

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে আয়েন উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধেও অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

নিহত আয়েন উদ্দিন বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের চক গোপিনাথ গ্রামের মৃত লীলা বকসির ছেলে। 

থানা ও পুলিশ সূত্রে জানাযায় (১৩ আগষ্ট) শুনিবার বিকেল ৪টায় বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপি'র চকবেনী গ্রামের সাবেক মেম্বার মকবুল হোসেনের পুকুর পাড়ে বৃদ্ধেও লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বদলগাছী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বদলগাছী- মহাদেবপুরের সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এ,টি,এম মাইনুল ইসলাম, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিয়ার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আয়েন উদ্দিন (৭০) গত ১১ই আগষ্ট আনুমানিক বিকেল ৫টার সময় তার স্ত্রীর সহিত মনোমালিন্য করে বাড়ি হ‌তে বের হয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি।

এবিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিয়ার রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়। থানায় একটি সাধারণ ডায়রি করে লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও খবর

নওগাঁয় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

মঙ্গলবার ২৯ নভেম্বর ২০২২