Logo
শিরোনাম

বছরের শেষ সূর্যগ্রহণ শনিবার

প্রকাশিত:বুধবার ০১ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৫১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বছরের শেষ সূর্যগ্রহণ হবে শনিবার ০৪ ডিসেম্বর । এ পূর্ণ সূর্যগ্রহণ হতে চলেছে অমাবস্যার দিন শনিবার। সূর্য ও পৃথিবীর মধ্যে যখন চাঁদ চলে আসে এবং সূর্যকে ঢেকে ফেলে তখন সূর্যের অন্ধকার দিকটি পৃথিবীর দিকে আসে।

ভারতীয় উপমহাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে না। তবে ০৪ ডিসেম্বর লাইভ দেখা যাবে এ গ্রহণ। এদিকে অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা থেকে স্পষ্ট দেখা যাবে। সূর্যগ্রহণকে এমনিতেই জ্যোতিষমতে অশুভ বলে মনে করা হয়। তাই এ সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।

সতর্কতা

    সূর্যগ্রহণ দেখার সময় যথাযথ চোখের সুরক্ষা নিতে হবে। কারণ দীর্ঘ সময় ধরে খালি চোখে সূর্যের দিকে তাকালে তাতে চোখের ক্ষতি করতে পারে

    গ্রহণ দেখার জন্য লেন্সে একটি বিশেষ সৌর ফিল্টার প্রয়োজন

    সরাসরি সূর্যের দিকে তাকানো উচিত নয়। পানিতে সূর্যের প্রতিফলনের দিকে তাকাবেন না

    গ্রহণ দেখার জন্য সাধারণ সানগ্লাস ব্যবহার করবেন না।

নিউজ ট্যাগ: সূর্যগ্রহণ

আরও খবর