
পানামায় অভিবাসীদের
বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি)
স্থানীয় সময় ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষের বরাতে রয়টার্স এই
তথ্য জানিয়েছে।
পানামার অভিবাসন
কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেছেন, ৬৬ জনের অভিবাসীকে বহনকারী একটি বাস পাহাড়ি রাস্তা
থেকে পড়ে গেছে। এতে ওই বাসের কমপক্ষে ৩৯ আরোহী মারা গেছেন। ভোরের দিকে দেশটির গুয়ালাকা
জেলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় গণমাধ্যমের
খবরে বলা হয়েছে, গুয়ালাকা জেলায় বাস দুর্ঘটনা ৩৯ অভিবাসীর প্রাণহানি ও আরও বেশ কয়েকজন
আহত হয়েছেন। কোস্টারিকার সীমান্ত-লাগোয়া পানামার পশ্চিমের উপকূলীয় প্রদেশ চিরিকিতে
অবস্থিত একটি আশ্রয়কেন্দ্রের দিকে অভিবাসীদের নিয়ে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার কবলে
পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যম
টুইটারে দেয়া এক বার্তায় পানামার প্রেসিডেন্ট লরেন্তিনো কোর্তিজো বলেছেন, ‘পানামা সরকার বাস দুর্ঘটনায় আহতদের
চিকিৎসাসেবা দিচ্ছে।

