
হাজার এক্সারসাইজ,
ব্যায়ামের তালিকা ধরিয়ে দেওয়া হচ্ছে ছোট থেকেই হাতে। কিন্তু তাতে কি আর অতো সহজে তলপেটের
চর্বি-কে গুডবাই বলা যায়? মধ্য প্রদেশ আপন খেয়ালে বেড়েই চলেছে। ডায়েট, ব্যায়াম করেও
লাভ হচ্ছে না। তাই এবার আপনাদের সেই চর্বির সমস্যা মেটাতে রইলো কিছু সহজ সমাধানের পথ।
পড়ুন এই লেখাটি আর মেনে চলুন এই উপায়গুলি। মিলবে সমাধান আর থাকবেন ফিটও।
১. রাতে যখন শুতে
যাবেন সেই সময় বা সকালে ঘুম থেকে উঠেই খালিপেটে কাঁচা রসুনের কয়েকটি কোয়া চিবিয়ে
খেয়ে নিন।
২. রসুন খাওয়ার
পর যা করবেন তা হলো ১ গ্লাস হালকা গরম জলে অর্ধেক পাতিলেবুর রস মিশিয়ে নিতে হবে। নুন
না দিলেই ভালো হয় এই ক্ষেত্রে। মধু মেশাতে পারেন, কিন্তু চিনি দেবেন না। এই পানীয় বিপাক
প্রক্রিয়ার হার বাড়িয়ে দিয়ে আমাদের তলপেটের মেদ কমায় দ্রুত।
৩. সাদা ভাত ডায়েট
থেকে একেবারে বাদ দিয়ে দিতে হবে। লাল চালের ভাত, গমের রুটি, ওটস-এর রুটি বা ওটস প্রতিদিন
লাঞ্চে বা ডিনারে রাখতে পারেন। ভালো ফল পাবেন ও সুস্থও থাকবেন।
৪. তেলে- ঝোলে
একেবারে খাবেন না। মশলা ও তেল যতটা পারবেন এড়িয়ে চলবেন। দারচিনি, আদা, গোলমরিচ এবং
কাঁচালঙ্কা দিতে পারেন রান্নায় ঝালের ভাব আনতে। এগুলো শরীরের ইনসুলিন সরবরাহ বাড়িয়ে
দেয়। ডায়াবেটিস রোগীরাও এই খাবার খেতে পারেন।
৫. চিনি জাতীয়
খাবার একেবারে দূরে রাখতে হবে। চকোলেট, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস ও সবরকমের মিষ্টিকেও
বলুন বাই বাই।
৬. ৭ দিন মাংস,
মাছ, ডিম, দুধ থেকে থাকুন দূরে। ফল ও সবজি অবশ্যই রাখবেন ডায়েটে। সেই সঙ্গে জলের পরিমাণ
বাড়াবেন।
সবশেষে এটাই বলার যে নিজেকে খুশি রাখুন মন থেকে। খুশি না থাকলে ভালো থাকা যায় না। তাই ফিট থাকতে আগে থাকুন এই গরমেও সুস্থ।

