Logo
শিরোনাম

বানভাসিদের হাতে যাবে ‘অমানুষ’র আয়

প্রকাশিত:রবিবার ১৯ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ০৮ অক্টোবর ২০২৩ | ৮৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিলেট বিভাগে চলছে ভয়াবহ বন্যা। ডুবে গেছে ৮০ শতাংশ এলাকা। এই বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলো ১৭ জুন মুক্তি পাওয়া সিনেমা অমানুষ টিম।  সিনেমাটির প্রথম সপ্তাহে প্রাপ্ত টাকা তুলে দেওয়া হবে ক্ষতিগ্রস্তদের হাতে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির পরিচালক অনন্য মামুন।

শনিবার (১৮ জুন) দুপুরে সিনেমার একটি কার্ড নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেন তিনি। যেখানে লেখেন, অমানুষ সিনেমার প্রথম সপ্তাহের টিকিট বিক্রয়ের সব টাকা সাহায্য করা হবে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে। চলুন সবাই মিলে পাশে দাঁড়াই।

একই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করে ছবিটির নায়ক নিরব হোসাইন বলেন, সিলেট বিভাগের অবস্থা ভালো নয়, সেটা আমরা সবাই বুঝতে পারছি। তাই আমাদের প্রযোজক-পরিচালকসহ পুরো অমানুষ টিম এই সিদ্ধান্ত নিয়েছে। ছবির অন্যতম অভিনেত্রী নওশাবা ফেসবুকে লেখেন, সিলেটবাসীগণ, হাল ছাড়বেন না! যেভাবে লড়ে যাচ্ছেন, সেভাবেই হালটা ধরে রাখুন!

শুক্রবার (১৭ জুন) দেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অমানুষ। যার মাধ্যমে অভিষেক হয়েছে রাফিয়াত রশিদ মিথিলার। তিনি নিরবের বিপরীতে অভিনয় করছেন। ছবিটিতে আরও আছেন মিশা সওদাগর, নওশাবা, রাশেদ মামুন অপুসহ অনেকে।

নিউজ ট্যাগ: অমানুষ

আরও খবর