Logo
শিরোনাম

বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

প্রকাশিত:শনিবার ২৪ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমিতে সার ছিটানোর সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বানিয়াচংয়ের উত্তরের হাওড় সিমেরআইল প্রজেক্টের পিটেবাড়ী পুকুর নামক স্থানে ঘটনাটি ঘটেছে।

মৃতরা হলেন উপজেলা সদরের মজলিশপুর মহল্লার বন্দেরবাড়ী এলাকার মৃত খতিব উল্লার ছেলে আব্দুল করিম (৫৫) ও একই এলাকার মৃত তারা উল্লার ছেলে নুর উদ্দিন (৫০)।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই স্থানে ধান ক্ষেতে কাজ করা অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ বলেন, মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে প্রকল্পবাস্তবায়ন অফিসারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে নিহদের পরিবারের লোকজনের মাঝে সরকারি সহায়তা পৌঁছে দেয়া হবে।

নিউজ ট্যাগ: বজ্রপাতে মৃত্যু

আরও খবর

হবিগঞ্জে বাস উল্টে নিহত ৩

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩

হবিগঞ্জে চিরকুট লিখে নার্সের আত্মহত্যা

সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩