Logo
শিরোনাম

বাংলাদেশসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশী মেক্সিকোতে আটক

প্রকাশিত:রবিবার ২১ নভেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২৪৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মেক্সিকোর পূর্বাঞ্চলে বাংলাদেশসহ ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪৫৫ জন পুরুষ এবং ১৪৫ জন নারী।

শনিবার (২০ নভেম্বর) মেক্সিকো সরকারের জাতীয় অভিবাসন ইনস্টিটিউট (আইএনএম) এ তথ্য জানিয়েছে।

আইএনএম জানিয়েছে, ভেরাক্রুজ প্রদেশে দুটি ট্রাক থেকে ১২ দেশের অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়। এসব অভিবাসনপ্রত্যাশী ট্রাকের পেছনে লুকিয়ে ছিলেন।

আটককৃতদের মধ্যে গুয়াতেমালার ৪০১ জন, হন্ডুরাসের ৫৩ জন, ডোমিনিকান রিপাবলিকের ৪০ জন, বাংলাদেশের ৩৭ জন, নিকারাগুয়ার ২৭ জন, এল সালভাদরের ১৮ জন, কিউবার ৮ জন, ঘানার ৬ জন, ভেনেজুয়েলার ৪ জন, ইকুয়েডরের ৪ জন, ভারতের একজন এবং ক্যামেরুনের একজন রয়েছেন।


আরও খবর