
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশের কর্মীদের জন্য রোমানিয়া ৫ হাজার ভিসা ইস্যু করবে। সোমবার এক বার্তায় তিনি এ তথ্য জানান। ড. মোমেন জানান, ঢাকায় রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৬ সদস্যের একটি কনস্যুলার টিম আগামী মার্চে তিন মাসের জন্য ঢাকায় আসবে। তারা ৩৪০০ মূলতবি ভিসাসহ প্রায় ৫ হাজার ভিসা ইস্যু করবে। কনস্যুলার টিমের কিছু স্থানীয় সহায়তা প্রয়োজন।
এই প্রথম তারা বিদেশে এই ধরনের কনস্যুলার মিশন পাঠাচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশের রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লীর মিশন থেকে রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখে।

