Logo
শিরোনাম

বাংলাদেশি পাসপোর্টসহ রোহিঙ্গা যুবক আটক

প্রকাশিত:রবিবার ২৩ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১১১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশি পাসপোর্টসহ মোহাম্মদ শরিফ (৪৩) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব। শনিবার রাত ৮টায় উপজেলার পালংখালী ইউনিয়নের মরাগাছতলার ডালায় রোহিঙ্গা ক্যাম্প ১১-এর সিআইসি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক শরিফ একই ক্যাম্পের ব্লক সি/১২-এর মোহাম্মদ হাশিমের ছেলে।

র‌্যাব ৭-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, শরিফের কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে মিথ্যা পরিচয়ে ওই পাসপোর্ট তৈরি করেছিল।তিনি আরও বলেন, আটক শরিফের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।


আরও খবর