Logo
শিরোনাম

বাংলাদেশের সিনেমায় নাসিরুদ্দিন শাহ

প্রকাশিত:সোমবার ২০ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার ছবি প্রজেক্ট অমিতে যুক্ত হয়েছেন বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ছবির পরিচালক অমিত আশরাফ এটি নিশ্চিত করেছেন।

অমিত আশরাফ বলেন, আমরা কয়েকবার নাসিরুদ্দিন শাহর সঙ্গে মিটিং করেছি। আমাদের ছবির গল্প ও চরিত্র দেখে তাঁর পছন্দ হয়েছে। ভারতীয় উপমহাদেশে সায়েন্স ফিকশন ঘরানার ছবি তৈরি হয় না বললেই চলে। আমাদের প্রজেক্টটি তাঁর ভালো লেগেছে।

জানা গেছে,  এ  সিনেমার গল্প সাজানো হয়েছে ২০৫০ সালকে ঘিরে। একজন হ্যাকার ও একজন ডিজিটাল আর্টিস্ট একটি ভার্চ্যুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) রোবট তৈরি করেন। যার নাম অমি। অমি ডার্ক ওয়েবের ভার্চ্যুয়াল সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করেন। এভাবেই গল্পটি এগিয়ে যাবে।

সিনেমাটির বাংলাদেশি প্রযোজক হিমেল তারিক বলেন, প্রজেক্ট অমি সিনেমার জন্য ওপেন কাস্টিংয়ের সুযোগ রয়েছে। কেউ সিনেমাটিতে অভিনয় করতে চাইলে প্রযোজনা প্রতিষ্ঠানের  সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

নির্মাতা অমিত আশরাফ এর আগে উধাও নামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন।

 


আরও খবর