Logo
শিরোনাম

বাংলাদেশের পথে যুক্তরাষ্ট্রের জীবন রক্ষকারী চিকিৎসা সামগ্রী

প্রকাশিত:শনিবার ০৫ জুন ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৭৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়াতে যুক্তরাষ্ট্র যে চিকিৎসা সামগ্রী দেয়ার কথা বলেছিল, সেগুলো শনিবার ঢাকার উদ্দেশে বিমানে তুলে দিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

দুই দেশের দূতাবাস সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) মাধ্যমে জীবন রক্ষকারী এই চিকিৎসা সামগ্রী ট্রেভিস এয়ার ফোর্স বেস থেকে স্থানীয় সময় সন্ধ্যায় বিমানে তোলা হয়।

মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এ সময় বলেন, বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের গভীর মূল্য দেই আমি। এই সহায়তা মজবুত এবং ক্রমবর্ধমান সম্পর্কের উদাহরণ।

করোনা বাংলাদেশে এখন গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন বিভাগীয় হাসপাতালে প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মারা যাচ্ছেন, ভর্তি হচ্ছেন।

শুক্রবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৭ হাজার ৮৬৭ জন। মোট মৃত্যু দাঁড়িয়েছে ১২ হাজার ৭৫৮ জনে।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

এ বছর মার্চে শুরু হয় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র এবং প্রাণঘাতী।


আরও খবর