Logo
শিরোনাম

বাংলাদেশের নাগরিকত্ব চাইলেন মীরাক্কেলের মীর

প্রকাশিত:বুধবার ৩০ মার্চ ২০২২ | হালনাগাদ:সোমবার ০৩ জুলাই ২০২৩ | ১২৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সপ্তাহ খানেক হলো বাংলাদেশে এসেছেন কলকাতার জনপ্রিয় রেডিও জকি, উপস্থাপক ও অভিনেতা মীর আফসার আলী। ফুডকা নামের একটি ফুড ভ্লগিং প্রজেক্টের কাজেই তার এই ভ্রমণ। যেটার অংশ হিসেবে ঢাকার বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছেন, খেয়েছেন। 

মীরের আসার খবর শুনে তার এদেশি ভক্তদের মাঝে বিরাজ করছে উত্তেজনা। রাস্তাঘাটে যখনই বের হচ্ছেন, তখনই ভক্তদের ভিড়ে পড়ছেন। লাইন ধরে সেলফি তুলতে আসছেন তরুণ-তরুণীরা। এমনকি ঢাকায় আসার তিনদিনের মাথায় অন্তত তিনশ নিমন্ত্রণ পেয়েছেন মীর ও তার সঙ্গীরা। যদিও কাজের খাতিরে সেসব নিমন্ত্রণ গ্রহণ করতে পারছেন না তারা। 

বাংলাদেশের মানুষের এত ভালোবাসা পেয়ে আপ্লুত মীর। এই ভালোবাসা ছেড়ে যেতেও ইচ্ছে করছে না তার। সেজন্য বাংলাদেশের নাগরিকত্ব চেয়েছেন। একটি টিভি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এ অনুরোধ জানান মীরাক্কেল খ্যাত তারকা।

মীর বলেন, বাংলাদেশের জন্য আমার পক্ষ থেকে একটা অনুরোধ রেখে যাচ্ছি। একেবারে উপর মহল পর্যন্ত অনুরোধটা রাখব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার অনুরোধ, ফুডকা মানে ইন্দ্রজিৎ লাহিড়ী (মীরের সফরসঙ্গী) আর মীর, তার ভাইপো; আমাদের দুজনকে এখানে স্থায়ী নাগরিকত্ব দিয়ে দিন। আমরা এখানে থেকেই যাই। কারণ এতো আদর, এতো আপ্যায়ন, এতো খাতির পাওয়ার পর সত্যিই বাড়িকে আর মিস করি না। এই একটা দেশে এসে মায়ের হাতের রান্না ভুলে যাই।


আরও খবর