Logo
শিরোনাম

বাংলাদেশের জলসীমায় ১৬ ভারতীয় জেলে আটক

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৫৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পটুয়াখালীর কলাপাড়ার পায়রা সমুদ্রবন্দরের ফেয়ারওয়ে বয়া থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণ বঙ্গোপসাগরে অনুপ্রবেশ কারী  'এফবি মা ত্রিপুরা' মাছ ধরা ট্রলারসহ ১৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। বাংলাদেশে নৌ জাহাজ গোমতীর অধিনায়ক কমান্ডার মো. আরিফ হোসেন (সি) এএফডাব্লিউভিইউসি, পিএসসি, বিএনের নেতৃত্বে ভারতীয় ট্রলার ও জেলেদের আটক করা হয় বলে নৌবাহিনী কর্তৃপক্ষ নিশ্চিত করছে।

আজ বুধবার বিকেলে পায়রা বন্দর নৌ পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে নৌ বাহিনী। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছে নৌবাহিনী।

আটককৃত জেলেরা হলেন ট্রলার মাঝি হরলাল দাস (৫০), বিটিশ দাস (৪৮), পংকজ দাস (২৬), রাজা দাস (২২),স্বপন দাস (৪৮),  জগবন্ধু দাস (৬২), আপন দাস (৬০), হৃদয় দাস (২৭), দীপক দাস (৩০),  সুনীল দাস (৪৭),  জয় হরি দাস (৪৫), সত্য লাল দাস (২৫)। তাদের বাড়ি গ্রাম-সানকি জাহান, থানা-ফুলতলী, জেলা-দক্ষিণ চব্বিশ পরগনা এবং রণজিৎ দের (২৪) সাং-দেবীপুর গুরগুড়িয়া, জেলা-দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।  গোপাল পাল (৩৯), হরিদাস (৩২), সমর দাস (৫০), উভয় সাং-কল্যাণী মাঝের চর, থানা-কল্যাণী, জেলা-নদীয়া।

আটককৃত জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চালাচ্ছেন বলে জানিয়েছেন পায়রা নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. মমিন হোসেন।


আরও খবর

বাড়িতে গিয়ে শিক্ষিকাকে যৌন হয়রানি

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

আবাসিক হোটেলে মিলল নারীর লাশ

শনিবার ১৭ ডিসেম্বর ২০২২