Logo
শিরোনাম

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটগ্রহণ চলছে

প্রকাশিত:শুক্রবার ২৮ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এ নির্বাচন শুরু হয়।ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

গত দুই মেয়াদে নির্বাচিত মিশা-জায়েদ জুটিকে হারিয়ে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক হতে লড়ছেন কাঞ্চন-নিপুণ।

এবার সমিতির ভোটার ৪২৮ জন। তবে ২০১৮ সালে মিশা-জায়েদ কমিটি দ্বারা ভোটাধিকার হারানো সমিতির ১৮৪ জন সদস্য এবারও ভোট দিতে পারছেন না। এ ব্যাপারে উচ্চ আদালতে রিট করা হলেও তা এখনো সুরাহা হয়নি।

গতবারের মতো এবারও সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান নির্বাচন করছেন। 

এদিকে এ প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা করছে কাঞ্চন-নিপুণ প্যানেল। সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।

নির্বাচনে জয়ের ব্যাপারে দুই প্যানেলের প্রার্থীরাই বেশ আশাবাদী। তবে এবার হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

এবার শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। অন্য দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।


আরও খবর