Logo
শিরোনাম

বান্দরবানে দু-পক্ষের গোলাগুলিতে চারজন নিহত

প্রকাশিত:রবিবার ০৬ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৮৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বান্দরবানের রুমায় দুপক্ষের গোলাগুলিতে চারজন নিহত হয়েছেন। রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের কানাপাড়া গতকাল শনিবার শনিবার (৫ মার্চ) এ ঘটনা ঘটে।

বান্দরবানে জেলা পুলিশ সুপার জেরিন আখতার সংবাদমাধ্যমে রোববার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

সকালে রোয়াংছড়ি ও রুমা সীমান্তবর্তী এলাকার গভীর জঙ্গলে মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

তিনি বলেন, কাদের মধ্যে গোলাগুলি তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। পুলিশ সেখানে পৌঁছালে বিস্তারিত জানা যাবে।


আরও খবর

মিয়ানমার সীমান্তে গোলাগুলি-আগুন, নিহত ১

বৃহস্পতিবার ১৯ জানুয়ারি ২০২৩