
লিচুর মৌসুমে অনুকূল আবহাওয়ায় এ বছর রাজশাহী ও দিনাজপুরে
লিচুর ব্যাপক ফলন হয়েছে। এ কারণে আমের বদলে রঙিন ও রসালো লিচুর আধিপত্য দেখা যাচ্ছে
রাজধানীর বিভিন্ন বাজারেও।
কারওয়ানবাজারের আড়তে পাইকারিতে প্রতি একশো লিচু বিক্রি
হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায়। যা খুচরায় বাজারভেদে ২৫০ থেকে ৩৫০ টাকার মধ্যে বিক্রি করতে
দেখা গেছে।
আড়তের বিক্রেতারা জানান, আর কিছুদিন পর বোম্বাই জাতের
সু-স্বাদু লিচু আসবে। সেগুলো এখনকার লিচুর থেকে বেশ বড় এবং আকারে বিচি ছোট।
রাজধানীজুড়ে ফলের দোকানের পাশাপাশি রাস্তার পাশে ও
ভ্যানে মৌসুমি ফল বিক্রি হতে দেখা গেছে। সেখানে অন্যান্য স্থানের চেয়ে দাম একটু কম।
ওইসব দোকানে ২০০ থেকে ২৫০ টাকায় একশো লিচু মিলছে। হিমসাগর আমও একশো টাকার কমে বিক্রি
হতে দেখা গেছে।

