Logo
শিরোনাম

বাইতুল মোকাররম এলাকায় সংঘর্ষে আহত অন্তত ৫৩ জন ঢাকা মেডিকেলে

প্রকাশিত:শুক্রবার ২৬ মার্চ ২০২১ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ২৪০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক সংঘর্ষ চলছে, এ ঘটনায় এখন পর্যন্ত আহত অন্তত ৫৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। সংঘর্ষ চলাকালে অসংখ্য টিয়ারসেল নিক্ষেপসহ বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় একাধিক সংবাদকর্মী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

শুক্রবার (২৬ মার্চ) বিকেল পৌণে ৪ টায় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

এর আগে আজ শুক্রবার রাজধানীর পল্টনে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ শেষে ইসলামি দলগুলো বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করায় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। যা এখনো চলমান রয়েছে বলে জানা গেছে।

আন্দোলনকারীরা মোদীর সফরের বিরোধীতা করে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন। পুলিশও পাল্টা টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

নিউজ ট্যাগ: ঢাকা মেডিকেল

আরও খবর