Logo
শিরোনাম

বাহুবলে নৌকা ডুবে চার নারীর মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ১৪ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হবিগঞ্জের বাহুবলে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় ৪ নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গুঙ্গিয়াজুড়ি হাওরে এ দুর্ঘটনা  ঘটে।

বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আবুল খয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যার পর ৬ জন নারী ও দুইজন পুরুষ ছোট একটি ইঞ্জিনচালিত নৌকা করে আত্মীয়ের বাড়ি বাহুবলের স্নানঘাট থেকে নিজ বাড়ি শিখারপুর ফিরছিলেন। গুঙ্গিয়াজুড়ি হাওরে পৌঁছার পর ঝড় শুরু হলে নৌকাটি ডুবে যায়। এতে দুই পুরুষ ও দুই নারী সাতরে তীরে উঠলেও বাকি চার নারী ডুবে যান।

খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করেন। নিহতরা সবাই হবিগঞ্জ সদর উপজেলার শিখারপুর গ্রামের বাসিন্দা।


আরও খবর

হবিগঞ্জে বাস উল্টে নিহত ৩

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩

হবিগঞ্জে চিরকুট লিখে নার্সের আত্মহত্যা

সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩