Logo
শিরোনাম

বাঘাইছড়িতে ভয়াবহ আগুনে ৭০ দোকান পুড়ে ছাই

প্রকাশিত:শুক্রবার ২২ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে ভয়াবহ আগুনে ৭০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আহত হয়েছে স্থানীয় পাঁচ যুবক। তাদের স্থানীয় দুরছড়ি সেনাবাহিনীর ক্যাম্পে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাজারের মিলন দের তেল-গ্যাসের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিল্টু চাকমা।

চেয়ারম্যান বিল্টু চাকমা জানান, মিলন দে গ্যাসের চুলা মেরামত করে আগুন জ্বালিয়ে পরীক্ষার সময় পাশে থাকা অকটেনে আগুন লেগে চারপাশে ছড়িয়ে পড়ে। ঘটনার পর ব্যবসায়ী মিলন দে পালিয়ে যায়।

আগুনের  সংবাদ পাওয়া পর মারিশ্যা জোনের বিজিবি ও দুরছড়ি সেনাবাহিনী ক্যাম্পের শতাধিক সদস্য স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরপরই খাগড়াছড়ি ২০৩ রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার পুড়ে যাওয়া বাজার পরিদর্শন করছেন।

এসময় রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য-সামগ্রীর প্রদান করেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে দুরছড়ি বাজারে একটি ফায়ার পয়েন্ট স্থাপন করা হবে বলে জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের মাধ্যমে সহায়তা করা হবে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সাকরিয়া হায়দার জানান, আমার এখনো কাজ করছি। কাজ শেষে তদন্তের মাধ্যমে আগুনের বিস্তারিত কারণ জানা যাবে।


আরও খবর