Logo
শিরোনাম

বাগেরহাটে নিখোঁজের এক সপ্তাহ পর কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রকাশিত:সোমবার ৩০ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাগেরহাটের ফকিরহাট উপজেলার কুমারখালী গ্রামের একটি মাছের ঘের থেকে নিখোঁজের এক সপ্তাহ পর অনিক অধিকারী (১৮) নামে শহীদ স্মৃতি কলেজের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে স্থানীয় পতিত পবন অধিকারীর মাঘের ঘেরে লাশটি ভাসতে দেখার পর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর সঠিক কারন জানতে পুলিশ মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ বেড হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান পুলিশ পরির্দশক এস এম আশরাফুল আলম জানান, ফকিরহাট উপজেলার কুমারখালী গ্রামের আকুল অধিকারীরর ছেলে শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থীর অনিক অধিকারী লেখাপড়ার পাশাপাশি স্থানীয় একটি মাছের আড়তে কাজ করতেন। গত ২২ জানুয়ারী সন্ধ্যায় ওই মাছের আড়ৎ থেকে নিখোঁজ হয় অনিক অধিকারী। এরপর থেকে সে নিকোঁজ ছিল।

রবিবার দুপুরে স্থানীয়রা পতিত পবন অধিকারীর মাঘের ঘেরে ওই শিক্ষার্থীর লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরাতহাল রির্পোট তৈরী করে মৃত্যুর সঠিক কারন জানতে পুলিশ মরদেহের ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ বেড হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ এঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করেছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।


আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩