Logo
শিরোনাম

বাগেরহাটে বাঘের আক্রমণে কৃষক আহত

প্রকাশিত:রবিবার ১২ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে বাঘের কামড়ে আহত হয়ে বনরক্ষীদের ভয়ে লুকিয়ে গ্রাম্য চিকিৎসকের চিকিৎসা নিচ্ছিলেন ফজলু গাজী (৬০) নামের একজন কৃষক। এক পর্যায়ে বাঘের কামড়ে ক্ষত পায়ে পচন ধরায় অবশেষে ঘটনার পাঁচদিন পর শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে চিকিৎসার জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্তি হন কৃষক ফজলু গাজী। বিকেলে তার পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার বিকেলে (৭ ফেব্রুয়ারি) সুন্দরবনের ধানসাগর স্টেশনের বনে গরুকে ঘাস খাওয়াতে গিয়ে তিনি বাঘের আক্রমণের শিকার হন।

শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য জাকির হোসেন খান জানান, উত্তর রাজাপুর গ্রামের ফজলু গাজী মঙ্গলবার বিকেলে তার বাড়ি সংলগ্ন ভরাট হওয়া ভোলা নদী পার হয়ে সুন্দরবনের রবেরছিলা নামক স্থানে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এসময় একটি রয়েল বেঙ্গল টাইগার তাকে আক্রমণ করে তার ডান পায়ে কামড়ে ধরে। এ অবস্থায় ফজলু দৌঁড়ে নদীতে ঝাপিয়ে পড়লে নদীতে থাকা লোকজন বাঘকে তাড়া করে। বাঘের কামড়ে আহত ফজলু বনবিভাগের ভয়ে লুকিয়ে গ্রাম্য চিকিৎসকের চিকিৎসা নিচ্ছিলেন। পায়ে পচঁন ধরায় এক পর্যায়ে তাকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট জেলা হাসপাতালের পরিচালক ডাঃ অসীম কুমার সমাদ্দার সাংবাদিকদের বলেন, বাঘের কামড়ে আহত ফজলু গাজীর ডান পায়ে অপারেশন করা হয়েছে।

পূর্ব-সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, বাঘের কামড়ে কেউ আহত হয়েছে এমন খবর তার জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজ ট্যাগ: বাঘের আক্রমণ

আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩

সুন্দরবনে বাঘ গণনা শুরু

বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ২০২৩