Logo
শিরোনাম

বাধ্যতামূলক অবসরে সিআইডির অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
কারো সরকারি চাকরির বয়স ২৫ বছর হলে তিনি অবসর নিতে পারেন, যা চাকরি আইনের ৪৪ নম্বর ধারায় উল্লেখ রয়েছে। কী কারণে ওমর ফারুককে অবসরে পাঠানো হল, তা জানা যায়নি

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) শেখ ওমর ফারুককে অবসরে পাঠিয়েছে সরকার। এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার মো. আব্দুর রহিমকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তিনি খাগড়াছড়ি ৬ এপিবিএনের অধিনায়ক হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, চাকরির ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হল।

কারো সরকারি চাকরির বয়স ২৫ বছর হলে তিনি অবসর নিতে পারেন, যা চাকরি আইনের ৪৪ নম্বর ধারায় উল্লেখ রয়েছে। কী কারণে ওমর ফারুককে অবসরে পাঠানো হল, তা জানা যায়নি।

উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত একই আদেশে পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রহিমকেও একইভাবে অবসরে পাঠানো হয়েছে।

সম্প্রতি আলোচিত চিত্রনায়িকা পরীমণি, চলচ্চিত্র প্রযোজক রাজ, মডেল পিয়াসা ও মৌ, ব্যবসায়ী ও বিতর্কিত রাজনীতিক হেলেনা জাহাঙ্গীরের মামলাসহ ১৮টি মামলার তদন্তভার পায় সিআইডি। সিআইডি ঢাকা মেট্রোর দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক এসব মামলা তদন্তের তত্ত্বাবধায়ক ছিলেন।

নিউজ ট্যাগ: সিআইডি

আরও খবর