Logo
শিরোনাম

বাবার কোলে থাকা শিশুকে গুলি করে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৫

প্রকাশিত:বুধবার ২০ এপ্রিল ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নোয়াখালীর বেগমগঞ্জে সন্ত্রাসীদের গুলিতে বাবার কোলে থাকা ৩ বছরের শিশু তাসফিয়া হত্যাকাণ্ড মামলার প্রধান আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।  মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে সুবর্ণচর উপজেলার চরজব্বর থানাধীন চরক্লার্ক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের পরিচালক (আইন ও গণমাধ্যম শাখা) কমান্ডার খন্দকার আল মঈন জানান, বাবার কোলে থাকা ৩ বছরের শিশু তাসফিয়া হত্যাকাণ্ডের প্রধান আসামি ও শুটার মো. রিমন ও মহিন উদ্দীনসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের নোয়াখালীর চরক্লার্ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিদেশি ও দেশীয় অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।

আগামীকাল বুধবার নোয়াখালী র‍্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩