Logo
শিরোনাম

বাবাকে হত্যার অভিযোগে ছেলে আটক

প্রকাশিত:বৃহস্পতিবার ২০ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহের মুক্তাগাছায় ছেলের হাতে বাবা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বাবার নাম ইমান আলী ফকির (৭৫)। এ ঘটনায় ছেলে জহিরুল ইসলাম ফকিরকে (৪৫) আটক করেছে পুলিশ। মুক্তাগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) নীল কমল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, জহিরুল ইসলাম ফকিরের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। সকালে তিনি স্ত্রীকে নির্যাতন করছে দেখে তাতে বাধা দেন ইমান আলী। এতে ক্ষিপ্ত হয়ে হাতে থাকা দা দিয়ে ইমান আলীর ঘাড়ে কোপ দেন জহিরুল। ঘটনাস্থলেই মারা যান ইমান আলী।’

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছেলেকে আটক করা হয়েছে।’

নিউজ ট্যাগ: হত্যার অভিযোগ

আরও খবর