Logo
শিরোনাম

আয়ুষ্মানের নায়িকা হয়ে এবার বলিউডে সামান্থা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার অভিনয়ে মুগ্ধ ভক্তরা। এবার অভিনয়ের ঝলক দেখাতে আসছেন বলিউডে। তিনি আয়ুষ্মান খুরানার সঙ্গে জুটি বাঁধবেন।

দীনেশ ভিজান প্রযোজিত সিনেমাটির নাম এখনও ঠিক করা হয়নি।

সামান্থা এর আগে ওয়েব সিরিজ 'দ্য ফ্যামিলি ম্যান সিজন ২' দিয়ে সিরিজে আত্মপ্রকাশ করেন।

সম্প্রতি একটি আউটলেটের প্রতিবেদনে জানা যায়, সামান্থা বলিউডে আয়ুষ্মান খুরানার বিপরীতে একটি আকর্ষণীয় প্রকল্পে অভিনয় করবেন। এতে সাসপেন্সের পাশাপাশি হাস্যরসও রয়েছে। নির্মাতারা অভিনেত্রীর সঙ্গে শুটিংয়ের সময়রেখা নিয়ে আলোচনা করছেন। যদিও পরিচালক এখনও সিদ্ধান্ত নেননি।

তবে আশা করা হচ্ছে এ বছরের শেষ দিকে শুটিং শুরু হবে এবং সিনেমাটি ২০২৩ সালের দিকে মুক্তি পাবে।


আরও খবর