Logo
শিরোনাম

আয়শা খানমের মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক

প্রকাশিত:শনিবার ০২ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২২১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিশিষ্ট নারীনেত্রী, মহিলা পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আয়শা খানমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, নারী অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আয়শা খানম ছিলেন একজন সাহসী যোদ্ধা। দেশে নারীর ক্ষমতায়নে তিনি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।

রাষ্ট্রপতি মরহুমা আয়শা খানমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আয়শা খানম আজ শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


আরও খবর