
টি-২০ বিশ্বকাপে
সেমিফাইনাল নিশ্চিত করতে সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ম্যাচে আজ আয়ারল্যান্ডকে ১৮৬
রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিল নিউজিল্যান্ড। এদিন
টস হেরে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে কিউইরা।
আজের ম্যাচে জিতলেই
সেমিফাইনাল নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। তবে আইরিশরা জয় পেয়ে গেলে পয়েন্ট টেবিলের শীর্ষে
থাকা কেইন উইলিয়ামসনদের পা পিছলে যেতে পারে।
নিউজিল্যান্ড
একাদশ : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস,
ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ইশ শোধি, টিম সাউদি, লোকি ফার্গুসন,
ট্রেন্ট বোল্ট।
আয়ারল্যান্ড
একাদশ : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টারলিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার
(উইকেটরক্ষক), কার্টিস ক্যামফার, জর্জ ডকরেল,
গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডাইর, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাককার্থি, জশুয়া লিটল।

