Logo
শিরোনাম

আত্মসমর্পণ করে জামিন পেলেন ইরফান সেলিম

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১০৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে ইরফান সেলিমকে জামিন দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিন চাইলে তার আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ আসাদুজ্জামান নূর।

এর আগে গতকাল মঙ্গলবার একই আদালত ইরফান সেলিমসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এদিন শুনানিকালে অনুপস্থিত থাকায় ইরফানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মামলার অপর চার আসামি হলেন- ইরফান সেলিমের দেহরক্ষী জাহিদুল মোল্লা, গাড়িচালক মীজানুর রহমান, মদীনা গ্রুপের প্রটোকল অফিসার এ বি সিদ্দিক দীপু ও সহযোগী কাজী রিপন। এদের মধ্যে জাহিদুল বর্তমানে কারাগারে আছেন। মীজানুর ও দীপু জামিনে মুক্ত এবং কাজী রিপন পলাতক।

মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা শাখার এসআই মমিনুল হক ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন।

নিউজ ট্যাগ: ইরফান সেলিম

আরও খবর