
সাভার প্রতিনিধি:
আশুলিয়ায় একটি বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই বসত বাড়ির ৪টি কক্ষের ভেতরে থাকা সমস্ত মালামাল আগুনে পুড়ে ছাই।
সোমবার দুপুরে আশুলিয়ার গোহাইলবাড়ি দক্ষিণপাড়া এলাকার ফজলুর রহমানের সেমিপাকা টিনসেডের বাড়িতে আগুনের এ ঘটনা ঘটেছে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, দুপুর সোয়া দুইটার দিকে হঠাৎ টিন সেডের সেমিপাকা ওই বাড়ির একটি কক্ষ থেকে ধোয়া দেখতে পায়। পরে মুহুর্তের মধ্যেই অন্যান্য কক্ষ থেকেও ধোয়া বের হতে শুরু করে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলে তা ব্যর্থ হয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘন্টা খানিক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঘরগুলো তালাবদ্ধ থাকায় ঘরের সমস্ত মালামাল পুড়ে যায়।
এবিষয়ে ডিইপিজেড ফায়ারসার্ভিসের ফায়ার ফাইটার মো:সফিউল আলম ঘটনার বিবরণ দিয়ে বলেন, ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনের ঘটনায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

