Logo
শিরোনাম

আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে দলবেঁধে ধর্ষণ, আটক ৫

প্রকাশিত:শনিবার ২৯ মে ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৮২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার থানার ওসি (তদন্ত) জিয়াউল হক।

এ ঘটনায় ওই বাসটি জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আশুলিয়ার ছোট বাজার এলাকা থেকে একটি মিনিবাসে নিজ গন্তব্যে যাচ্ছিলেন ওই তরুণী। পথের মধ্যে ফাঁকা রাস্তায় তাকে ৬ জন  গণধর্ষণ করে। পরে মিনিবাসটি জাহাঙ্গীরনগরের বিশমাইলের দিকে যাওয়ার সময় পুলিশ চেকপোস্টে থামানোর সংকেত দেয়। সেখানে বাসটি থামার পরই পুলিশ সদস্যরা তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৬ ব্যক্তিকে আটক করে। এ সময় বাসটিও জব্দ করে থানা নিয়ে যাওয়া হয়।

পরে ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিউজ ট্যাগ: গণধর্ষণ

আরও খবর