Logo
শিরোনাম

আরও বেড়েছে চালের দাম

প্রকাশিত:শুক্রবার ০২ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৫৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সব ধরনের চালের দাম নতুন করে বেড়েছে। সপ্তাহের ব্যবধানে মোটা চাল কেজিতে দুই টাকা এবং চিকন চালের দাম দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে ব্রয়লার মুরগি, ডিম ও সবজির দাম কিছুটা কমেছে।

শুক্রবার (২ ডিসেম্বর) রাজধানীর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারে আমন মৌসুমের নতুন চাল এসেছে। তবে তা বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। কেজিপ্রতি বিআর-২৮ এখনও বিক্রি হচ্ছে ৬২ থেকে ৬৫ টাকায়। মিনিকেট ৭৫ থেকে ৮০ টাকা ও নাজিরশাইল ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে আটার দাম এখনও কমেনি। এক কেজির আটার প্যাকেট বিক্রি হচ্ছে ৭৫ টাকায়, আর খোলা আটা ৬৫ টাকায়। তবে কমতির দিকে মুরগি ও ডিমের দাম। কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৫৫ টাকায়। আর ডজনপ্রতি ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১১৫ টাকায়। সরবরাহ বেড়েছে শীতের মৌসুমি সবজির। কমছে দামও। ফুলকপি, বাঁধাকপি ও শিম বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকার মধ্যে।

মৌসুম শেষ হওয়ায় চালের দাম বাড়ছে বলে জানিয়েছেন মালিবাগ রেলগেট কাঁচা বাজারের চাল বিক্রেতা আলম রহমান।

তিনি বলেন, কিছুদিনের মধ্যে বাজারে আমনের চাল আসলে দাম কমতে পারে। বাজারে এখন মোটা পাইজাম চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৬০ টাকা। সরু চাল ৭৫ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। পাইজাম চালের দাম দুই টাকা, মিনিকেট দুই টাকা ও ভালো মানের নাজিরশাইল চালের দাম পাঁচ টাকা বেড়েছে। চিকন চালের দাম কেজিতে তিন টাকা বেড়ে ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। মোটা চাল কেজিতে দুই টাকা বেড়ে ৫৫ টাকা এবং পাইজাম চাল দুই টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আটার দাম গত এক মাসে তিন দফা বেড়ে প্রতি কেজি ৭৫ টাকায় ঠেকেছে। ১৫০ টাকায় বিক্রি হচ্ছে দুই কেজি ওজনের প্যাকেটজাত আটা। খোলা আটা ৬৫ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

নিউজ ট্যাগ: চালের দাম

আরও খবর

দাম কমলেও নাগালের বাইরে মুরগি

শুক্রবার ২৪ মার্চ ২০২৩