Logo
শিরোনাম

আরও ১৮৪ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশিত:বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৪৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন আরও ১৮৪ জন। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট ২৬৭ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আক্রান্তদের মধ্যে ১০০ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ৮৪ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ৯১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪৯৪ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ৪২২ জন রোগী ভর্তি আছেন।

সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬০ হাজার ৯২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৮ হাজার ৪৩১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৯৫ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে, চিকিৎসা শেষে ৫৯ হাজার ৭৪৩ জন ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এদের মধ্যে ৩৭ হাজার ৭৭২ জন ঢাকার এবং বাকি ২১ হাজার ৯৭১ জন ঢাকার বাইরের বাসিন্দা।


আরও খবর