Logo
শিরোনাম

আরব আমিরাতে আগামীকাল ঈদ

প্রকাশিত:সোমবার ০২ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ২২৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সংযুক্ত আরব আমিরাতের আকাশে আজ রবিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে আগামীকাল সোমবার (২ মে)। 

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমি সেন্টার (আইএসি) রবিবার ঘোষণা করেছে যে, আবুধাবির আকাশে শাওয়াল মাসের চাঁদ উঠেছে।

তবে ধুলোময় আবহাওয়ার কারণে খালি চোখে ঈদের চাঁদ দেখা যায়নি। জ্যোতির্বিদ্যার কৌশল ব্যবহার করে চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হয়েছে আইএসি।এর মানে আগামীকাল, ২ মে (সোমবার) ঈদুল ফিতর হবে।


আরও খবর