Logo
শিরোনাম

‘আর লকডাউনের প্রয়োজন নেই’

প্রকাশিত:শনিবার ২৬ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৭৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, লকডাউনের আর প্রয়োজন হবেনা। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে গণটিকা কার্যক্রম পরিদর্শন করার সময় তিনি এ মন্তব্য করেন।

এসপময় মন্ত্রী আরোও বলেন, বিশ্বের অনেকগুলো দেশকে ছাড়িয়ে প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারনে বাংলাদেশে পর্যাপ্ত পরিমানে টিকা মজুদ করা রয়েছে। শুধু তাই নয় বিনামূল্যে টিকা কার্যক্রমের পাশপাশি, করোনার পরীক্ষা ও চিকিৎসায়ও এক দৃষ্ঠান্ত স্থাপন করেছেন সরকার। যার সুফল পাচ্ছেন পুরো দেশবাসী।

তিনি আরোওে বলেন, আগামীতে আর লকডাউনের কঠোর বিধিনিষেধ দেওয়ার প্রয়োজন হবে না। তবে জনসাধারণ মানুষকে মাস্ক পরতে হবে। মাস্ক না পরলে আবারও করোনার সংক্রমণ বাড়তে পারে।

এসময় জেলা প্রসাশক ড. মুনসুর আলম খান, সিভিল সার্জন ডা. জাওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসরামসহ রাজনৈতিক বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।


আরও খবর